চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিল পৌর শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে ও আল্ট্রাসনোগ্রাফি বিভাগে ডাক্তারের পরিবর্তে অদক্ষ লোকজন দিয়ে এসব কাজ করানোর দায়ে সিলগালা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার আকস্মিকভাবে অভিযান চালিয়ে এ জালিয়াতির দায়ে বিভাগ দুুটি বন্ধ করে দেন।
সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।