ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ও ইউরোপের দেশ চেক রিপাবলিকের মধ্যে গত বছরের ডিসেম্বরে দ্বৈত কর পরিহার চুক্তি হয়েছিল। আগামী জুলাই থেকে এ চুক্তি বাস্তবায়ন হচ্ছে। আগামী বছরের জুলাই থেকে এ চুক্তি বাস্তবায়ন হতে যাচ্ছে। সম্প্রতি এ বিষয়ে সরকারি গেজেট জারি হয়েছে। চুক্তি অনুযায়ী উভয় দেশের নাগরিকদের দ্বৈত কর পরিহারের লক্ষ্যে এ সংক্রান্ত তথ্য আদানপ্রদান করবে। এছাড়া কর ফাঁকি রোধসহ এ সংক্রান্ত ইস্যুতে উভয় দেশ তথ্য বিনিময়ের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করবে। চেক রিপাবলিক ছাড়াও আরো প্রায় ৩০টি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বৈত কর পরিহার চুক্তি রয়েছে।