জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আবুল হোসেনের মা হাজি মনোয়ারা বেগম (৮২) গত সোমবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে জেপি নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার মোহাম্মদপুরের বছিলা ‘গার্ডেন সিটি’ মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে মনোয়ারা বেগমকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু। জানাজা পরিচালনা করেন বছিলা উত্তরপাড়া বায়তুল মেরাজ জামে মসজিদের খতিব মো. সাইফুল্লাহ।—প্রেস বিজ্ঞপ্তি