লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের চন্দ্রগঞ্জের সাদার ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে যাত্রী কমলনগর উপজেলার চরমার্টিন এলাকার আবু সাঈদের ছেলে জামাল উদ্দিনের পরিচয় নিশ্চিত হলেও আটোরিকসা চালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রায়পুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী শাহী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪৪৯) একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ফলবাহী সিএনজি চালিত অটোরিকশার (নোয়াখালী থ-১২-০৫০১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা ফল ব্যবসায়ী ও চালক ঘটনাস্থলেই মারা যায়। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করে।
আরো পড়ুন: বিশ্বায়নের পথে হাঁটছে 'গুপকার গ্যাং
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন দুইজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস এবং অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এএএম