অ্যাডিলেডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে সফরকারী ভারত। এই জয়ে সিরিজে সমতা আনে ভারত। জয়ে প্রধান ভূমিকা রাখেন অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। কোহলি ১০৪ ও ধোনি অপরাজিত ৫৫ রান করেন।
৫৫ রানের ইনিংস খেলার পথে কোহলিকে পেছনে ফেলেছেন ধোনি। ওয়ানডেতে দলের হয়ে রান চেজের ম্যাচে কোন ব্যাটসম্যানের সেরা ব্যাটিং গড় বিবেচনায় কোহলিকে পেছনে ফেলেন ধোনি।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে ধোনির গড় ৯৯ দশমিক ৮৫। কোহলির ব্যাটিং গড় ৯৯ দশমিক ০৪। তাই এক্ষেত্রে সবার উপরে আছেন ধোনি।
তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় মাইকেল বেভান। তার ব্যাটিং গড় ৮৬ দশমিক ২৫। চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার গড় ৮২ দশমিক ৭৭।
ইত্তেফাক/এএম