স্ন্যাপড্রাগন মোবাইল ডিভাইসের জন্য কোয়ালকম কর্তৃক ডিজাইন ও বাজারজাতকৃত সিস্টেম-অন-চিপ যাতে একাধিক সিপিইউ কোর, একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (এচট), ওয়্যারলেস মডেম এবং একটি স্মার্টফোনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস), ক্যামেরা ও ভিডিও সমর্থনের জন্যে প্রয়োজনীয় অন্যান্য সফটওয়্যার ও হার্ডওয়্যার থাকতে পারে। গুগল অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোন ডিভাইস সহ আরও অনেক ধরনের ডিভাইসেই স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহূত হচ্ছে। এগুলো নেটবুক, গাড়ি, পরিধানযোগ্য ডিভাইসসহ অন্যান্য ডিভাইসেও ব্যবহার করা হচ্ছে।