কেনিয়ায় অভিজাত হোটেলে জঙ্গি হামলায় নিহত ১১

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি অভিজাত হোটেল ও অফিস কমপ্লেক্সে জঙ্গি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অনেকে। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।   

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলাবার বিকেলে ওই অভিজাতে হোটেলে  কয়েকজন বন্দুকধারী ঢুকে পড়ে। এরপর এলোপাথাড়ির গুলি চালায়। 

আরো পড়ুন: কেনিয়ায় অভিজাত হোটেল জিম্মি করে রেখেছে জঙ্গিরা 

ইতিমধ্যে এই হামলার দায় সোমালিয়া ভিত্তিক জঙ্গিসংগঠন আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে।

এর আগেই এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেন, কেনিয়ার সন্ত্রাস তদন্ত বিভাগের প্রধান জর্জ কিনোতি।

ইত্তেফাক/এসআর