প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি

সম্প্রতি দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবুল হাশেম। এর আগে সৈয়দ আবুল হাশেম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে কর্মরত ছিলেন ২০১৫ সাল থেকে। সৈয়দ আবুল হাশেম তার দীর্ঘ ২০ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে প্রচলিত ও ইসলামী ব্যাংকিং ধারায় বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি