নারায়ণগঞ্জে পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে এ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম মোস্তফা হায়দার। তার বাড়ি কুমিল্লার বড়ুরা থানায়।
বুধবার রাতের যে কোন সময় শহরের গলাচিপা নতুন মসজিদের সামনে মাসুদ মিয়ার পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।
সকালে ফতুল্লা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারনা করছি তাকে হত্যা করা হয়েছে। কিন্তু কেন এবং কি কারণে কারা তাকে হত্যা করেছে, আমরা তদন্ত করছি।
ইত্তেফাক/জেডএইচ