কেশবপুর (যশোর) সংবাদদাতা
দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠছে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়ির মধুপল্লি। মধুপল্লীসহ, কপোতাক্ষ নদ, কাঠবাদাম গাছতলা, বিদায় ঘাট, মধুসূদন মিউজিয়াম, মধুসূদন পাঠাগার ঘুরে দেখছেন তারা। কুমিল্লা থেকে আসা মতিয়ার রহমান জানান, এখানে কোনো হোটেল বা মোটেল না থাকায় বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে। আলোক চিত্রশিল্পী তাহেরুজ্জামান তাছু বলেন, শীত শুরুর সঙ্গে সঙ্গে পর্যটক ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে। মধুপল্লীর কাস্টডিয়ান মো. যায়েদ বলেন, করোনাকালে বন্ধ থাকার পর চলতি মাসে মধুপল্লী পর্যটক ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ধীরে ধীরে বাড়ছে পর্যটক।