৫০ শয্যাবিশিষ্ট নতুন ভবন হচ্ছে

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন হচ্ছে। আগামী ২৭ নভেম্বর এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে কথা রয়েছে। এ বিষয়ে এমপি নিক্সন চৌধুরী স্থানীয় সংবাদকর্মীদের জানান, ইতিপূর্বে ভাঙ্গা হাসপাতালের বড় পরিচিতি ছিল রোগীদের সার্টিফিকেট-বাণিজ্য ও দালালদের আখড়া। জরাজীর্ণ ভবনে রোগীর সেবা তো দূরের কথা, নিরাপত্তাই ছিল না। প্রথমে হাসপাতালকে দালালমুক্ত করি। এরপর মন্ত্রণালয়ে নানা সময়ে দৌড়ঝাঁপ করে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবনটি আনতে সক্ষম হয়েছি। এখন রোগীদের সেবা পেতে আর কষ্ট করতে হবে না।