স্বামী-স্ত্রী গ্রেফতার
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে লিমু আক্তার লামিয়া নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় ভাড়াটিয়া দম্পতিকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। পুলিশ মঙ্গলবার রাতে ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত লামিয়া উপজেলার সুত্রাপুর ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামের মো. সাহেব আলীর মেয়ে। সে উত্তর গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, তিন মাস আগে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী উত্তরপাড়া এলাকার সুমন মিয়া ও তার স্ত্রী মিলি বেগম উপজেলার উত্তর গজারিয়া গ্রামের সাহেব আলীর বাড়ির বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। দুই-তিন দিন আগে ৫ হাজার টাকা বাসা ভাড়া বাকি নিয়ে ভাড়াটিয়া সুমনের সঙ্গে বাড়ির মালিক সাহেব আলীর বাগিবতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে লামিয়াকে দাঁড়াল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর পাশের খালে লাশ ফেলে রাখে। পরিবারের লোকজন লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানিয়ে বাড়ির আশপাশে খুঁজাখুঁজি করছিল। এ সময় সুমন খালের পানির নিচে লামিয়ার লাশের ওপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার জন্য পরামর্শ দেয়। এ ঘটনায় সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে তারা। এ ঘটনায় নিহত লামিয়ার বাবা সাহেব আলী কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেছেন।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত স্বামী-সুমন ও তার স্ত্রী মিলি বেগমকে গ্রেফতার করা হয়েছে। ত্