হিযবুত তাহরীরের চার জন আটক

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। আটককৃতরা হলো—জহিরুল ইসলাম টিটু, রাশিদুল ইসলাম ওরফে হূদয়, আল মাহমুদ ও মুজাহিদ। গতকাল বুধবার ভোরে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট দক্ষিণখান থানাধীন কাওলার ছান্দারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, একটি সিপিইউ, বিপুল পরিমাণ উগ্রবাদী বই, বিভিন্ন কনটেন্টের প্রিন্ট, হিযবুত তাহরীর মিডিয়া উলাইয়াহ বাংলাদেশের প্রকাশনা, বই, লিফলেট এবং হাতে লেখা ডায়ারি জব্দ করা হয়েছে।