পারিবারিক কলহে কমলাপুরে যুবকের আত্মহত্যা

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মতিঝিল থানাধীন দক্ষিণ কমলাপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঐ যুবকের নাম ওয়াসিম রানা (৩২)। তার পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।