মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য, শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ বরু মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি।
মোস্তাক আহমেদ বরু মোল্লা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া-নিল্লাহি রাজিউন)।
শোকবার্তায় চীফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইত্তেফাক/এমএএম