নারায়ণগঞ্জে পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে এক ঠিকদার যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতের যে কোনো সময় শহরের গলাচিপা নতুন মসজিদের সামনে মাসুদ মিয়ার পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে ফতুল্লা মডেল থানাপুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ঐ ব্যক্তির নাম মোস্তফা হায়দার। তার বাড়ি কুমিল্লার বড়ুরা থানায়। অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে হত্যা করা হয়েছে। কিন্তু কেন এবং কী কারণে কারা তাকে হত্যা করেছে, আমরা তদন্ত করছি।