আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার (১৮ নভেম্বর) এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।
ইত্তেফাক/এমএএম