ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী

বিপিএলের চলতি আসরে উড়ন্ত ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী কিংস। বুধবার দুপুরে দুটি দলই নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে।

প্রথম চার ম্যাচের সবকটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে ঢাকা রয়েছে উড়ন্ত ফর্মে। অপরদিকে প্রথম চার ম্যাচের দুটিতে জিতে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাজশাহী।

রাজশাহী একাদশ: মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, জাকির, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিস, সিকুজি প্রসন্ন, জঙ্কার, উদানা ও টেন ডেসকাট।

আরো পড়ুন: ফের অশান্ত শবরীমালা, গ্রেফতার ৫

ঢাকা একাদশ: সাকিব (অধিনায়ক), নুরুল হাসান, রুবেল, রনি তালুকদার, আসিফ হাসান, মোহাম্মদ নাঈম, রাসেল, পোলার্ড, নারাইন, জাজাই ও আলী।

ইত্তেফাক/কেআই