কামারখন্দে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে আহম্মেদ আলী শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের মৃত ওজিবুল্লাহ শেখের ছেলে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার হালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই যুবক তার আত্মীয়ের বিয়েতে এসে রেললাইনের ওপর দিয়ে হাটতে ছিল। এসময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে কাটা পড়ে আহম্মেদ আলী শেখ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরো পড়ুন: মহেশপুরে অবৈধভাবে ভারতে গমনকালে শিশুসহ আটক ১১

এ ব্যাপারে কোন কিছু জানেন না বলে জানান সিরাজগঞ্জ রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দুরুল হুদা।

ইত্তেফাক/এএএম