ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আলোচনায় চীন ও রাশিয়া

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে ইরানের পরমাণু সমঝোতা রক্ষার উপায় নিয়ে কথা বলেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা'র বরাতে জানা যায়, ইরানের পরমাণু সমঝোতাসহ  বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনাভাইরাসের মহামারির মধ্যে রাশিয়া ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে দুই মন্ত্রী আলোচনা করেন। এছাড়া, চীনের উদ্যোগে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্প এবং দু'দেশের মধ্যে স্বাক্ষর হওয়া ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়ন চুক্তির সর্বশেষ পরিস্থিতি নিয়েও তারা কথা বলেন তারা।

আর পড়ুন: ইরানসহ চার দেশের সাইবার হুমকির মুখে গোটা বিশ্ব

চীন ও রাশিয়া হচ্ছে ইরানের পরমাণু সমঝোতার দুই গুরুত্বপূর্ণ স্বাক্ষরকারী দেশ। এ ইস্যুতে তারা ইরানের অবস্থানের প্রতি সমর্থন দিয়ে আসছে এবং তেহরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে।

ইত্তেফাক/এএইচপি