আজকে খুকুর জন্মদিনে
সবাই ভীষণ খুশি
সে খুশিতে তানপুরাতে
গান ধরেছে পুষি।
পুষি মানে বিড়ালছানা
ভীষণ দুষ্ট পাজি
মাছ ও মাংস ছাড়া কিছু
নয় খেতে সে রাজি।
চিকেন রোস্টটা খুব প্রিয় তার
খাবে পেটটি পুরে
তাইতো সারেগামাপাধা
বাজায় নতুন সুরে।
আজকে খুকুর জন্মদিনে
সবাই ভীষণ খুশি
সে খুশিতে তানপুরাতে
গান ধরেছে পুষি।
পুষি মানে বিড়ালছানা
ভীষণ দুষ্ট পাজি
মাছ ও মাংস ছাড়া কিছু
নয় খেতে সে রাজি।
চিকেন রোস্টটা খুব প্রিয় তার
খাবে পেটটি পুরে
তাইতো সারেগামাপাধা
বাজায় নতুন সুরে।