বর্ধিত সময়েও শেষ হয়নি ব্রিজের কাজ

তাড়াশ-নাদোসৈয়দপুর গ্রামীণ সড়কের সাইট খালের ওপর আরটিআইপি-২ প্রকল্পের আওতায় ৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ২০১৬ সালে একটি ব্রিজের নির্মাণকাজ শুরু হয়। ব্রিজটি নির্মাণের সময়সীমা ২০১৮ সালের ৫ মার্চ শেষ হলেও পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ২০২০ সালের এপ্রিল মাস পর্যন্ত সময় বর্ধিত করা হয়। কিন্তু এর পরও শেষ হয়নি ব্রিজের নির্মাণকাজ। ঠিকাদার জহরুল ইসলাম জানিয়েছেন, বন্যার পানির কারণে বর্ধিত সময়ের মধ্যে ব্রিজের কাজ শেষ করা সম্ভব হয়নি। উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া বলেন, ব্রিজের কাজ শেষ করতে ঠিকাদারকে তাগাদা দেওয়া হচ্ছে।