সময়ের আবর্তনে সুজানগর থেকে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি। এখন আর পৌষ-পার্বণ, নবান্ন উত্সব, কিংবা বিশেষ কোনো দিনে ঢেঁকিতে পা দিয়ে ধান বানার শব্দ শোনা যায় না। শোনা যায় না নববধূদের কণ্ঠে ধান বানার গান। অথচ একসময় উপজেলার গ্রাম-গঞ্জের প্রতিটি কৃষক পরিবারেই ঢেঁকি ছিল। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির ভিড়ে ঢেঁকি আজ বিলুপ্ত প্রায়। তাছাড়া সরকারিভাবেও নেই ঢেঁকি সংরক্ষণের কোনো উদ্যোগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী জানান, ঢেঁকিসহ যে কোনো ঐতিহ্যবাহী বস্তু সংরক্ষণের ক্ষেত্রে সরকারি নীতি-নির্ধারণীক্রমে হস্তক্ষেপ প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করব।