সহজ পদ্ধতি এবং গাছের গুণমান ভালো থাকাসহ ফলন বেশি পাওয়ায় উপজেলায় বিভিন্ন ইউনিয়নে দিন দিন জনপ্রিয় হচ্ছে মাচা পদ্ধতিতে লাউ চাষ। পাড়া মৌলা গ্রামের কৃষক নুরনবী, ফকরুল ইসলাম মণ্ডল জানান, এ পদ্ধতিতে লাউ চাষে ভালো ফলন হয়। শুকদেব গ্রামের মজিবর রহমান জানান, নানান জাতের সবজি চাষের পাশাপাশি মাচা পদ্ধতিতে উন্নত জাতের লাউ চাষ করেছি। প্রায় পাঁচ মাস বয়সি ছোট-বড় ও মাঝারি মিলে ৪ হাজার পিচ লাউ বিক্রি করেছি। রাজারহাট উপজেলার কৃষি অফিসার সম্পা আকতার জানান, মাচা পদ্ধতিতে লাউ উত্পাদন করে কৃষকরা লাভবান হচ্ছেন। একইসঙ্গে উত্পাদন খরচ কম হওয়ায় এ পদ্ধতি দিন দিন জনপ্রিয় হচ্ছে।