ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কামারখন্দে বৃহস্পতিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে আহম্মেদ আলী শেখ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের মৃত ওজিবুল্লাহ শেখের ছেলে। দুপুর দুইটার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার হালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহম্মেদ আলী শেখ তার আত্মীয়ের বিয়েতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। এ সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে কিছু জানেন না বলেন সিরাজগঞ্জ রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দুরুল হুদা।