নলিয়ান কোস্ট গার্ড অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে। বুধবার রাতে নলিয়ান কোস্ট গার্ড পশ্চিম জোনের এসসিপিও কবির হোসেনের নেতৃত্বে উপজেলার আলমতলার বালির আড়ত নামক স্থানে অভিযান চলে। এ সময় সাতক্ষীরার কলারোয়া থানার কাকড়াডাঙ্গা গ্রামের রবিউল গাজীর স্ত্রী সাথী বেগম ও পাইকগাছা থানার কুমখালী গ্রামের আইয়ুব গাজীর ছেলে মোটরসাইকেল চালক আরিফুল ইসলামকে আটক করা হয়। তাদের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় দুই কেজি গাঁজা। পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, আটককৃতদের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে।