র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল বুধবার রাতে হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রাম থেকে গাঁজাসহ জুয়েল ফকির নামের এক ব্যক্তিকে আটক করেছে। তার বাড়ি একই এলাকায়। তার কাছ থেকে দুই কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে বলে ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার বিএনএম শোভন খান জানান। এ ব্যাপারে হোসেনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।