পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক বেগুনাই মাদনা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, পোঃ মাদনা, লাখাই, হবিগঞ্জ এর জন্য ১ জন সহকারী প্রধান শিক্ষক, ১ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১ জন আয়া আবশ্যক। আগ্রহী প্রার্থীগণকে পূর্ণজীবন বৃত্তান্ত, ছবি, প্রয়োজনীয় কাগজপত্র, সহকারী প্রধান শিক্ষক পদে ৫০০/-, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে ২০০/-টাকার পোস্টাল অর্ডার এবং খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখসহ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন। পূর্বের আবেদনকারীগণকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। উল্লেখ্য, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে এমপিওভুক্তির পূর্বপর্যন্ত আলোচনা সাপেক্ষে বেতন-ভাতা প্রদান করা হবে।—সভাপতি, ০১৭১১৩৭৬১১০, ০১৭১১৩৭৬১১১।
সিকে-১৫৬১