ঢাকাকে ১৩৭ রানের টার্গেট দিল রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ট আসরের ১৭তম ম্যাচে ঢাকা ডিনামাইটসকে ১৩৭ রানের টার্গেট দিয়েছে রাজশাহী কিংস। বুধবার (১৬ জানুয়ারি)  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ১৩৬ রান।

দিনের শুরুতে রাজশাহীর হয়ে ওপেনিংয়ে নামেন  অধিনায়ক মেহেদি হাসান মিরাজ  এবং শাহরিয়ার নাফিস। মিরাজ ১ রানে বিদায় নিলেও শাহরিয়ার নাফিস ২৭ বলে করেন ২৫ রান। তিন নম্বরে নেমে মার্শাল আইয়ুব ৩১ বলে করেন ৪৫ রান।

এরপর রায়ান টেন ডয়েসকাট করেন ১৬ রান, জাকির হাসান করেন ২০ রান, সেকুগে প্রসন্ন করেন ২ রান, ক্রিশ্চিয়ান জোঙ্কার করেন ৯ রান এবং ইসুরু উদানা ৩ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: সাংস্কৃতিক ও সৃষ্টিধর্মী আয়োজন প্রবাসে বাংলাদেশীদের ইমেজ বৃদ্ধিতে ভূমিকা রাখবে

ঢাকার হয়ে বল হাতে ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারাইন নেন তিনটি উইকেট। অধিনায়ক সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল এবং আলিস ইসলাম তুলে নেন একটি করে উইকেট। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ঢাকা। তাদের সংগ্রহ তিন উইকেটে ৩৯ রান।

ইত্তেফাক/জেডএইচডি