হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ব্যাচেলর অব ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস) প্রোগ্রামের নিয়মিত প্রথম ব্যাচের উত্তীর্ণদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। রাজধানীর বাংলামটরে হামদর্দ-এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানী-আয়ুর্বেদিক অনুষদের ডিন অধ্যাপক ডা. এ কে আজাদ খান। —প্রেস বিজ্ঞপ্তি