শফিউল আলম খান
আজ ২০ নভেম্বর শুক্রবার কর্ণফুলী পেপার মিলের সাবেক কর্মকর্তা মো. শফিউল আলম খানের একাদশতম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে মরহুমের নিজ বাসভবনে দিনভর কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের জ্যেষ্ঠ সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা ল’ রিপোর্টসের (ডিএলআর) সম্পাদক মো. খুরশীদ আলম খানের ২০৪ বিজয় নগরে ল’ চেম্বারে বাদমাগরিব দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মো. শফিউল আলম খান ২০০৯ সালের এই দিনে ইন্তেকাল করেন।