জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ আবু নাসেরের স্ত্রী শেখ রাজিয়া নাসেরের কুলখানি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দিনব্যাপী কোরআন খতমসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাদ জুম্মা টুঙ্গিপাড়া, বাগেরহাট ও খুলনায় বিশেষ দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়া দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। মরহুমার পরিবারের পক্ষ থেকে শেখ রাজিয়া নাসেরসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলালউদ্দিন, খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েলের মা এবং বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের দাদি শেখ রাজিয়া নাসের গত সোমবার চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান। মঙ্গলবার তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়, যেখানে শায়িত আছেন স্বামীসহ জাতির পিতার পরিবারের ১৫ আগস্টের অন্য শহিদরা।
১৯৮১ সালে আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত হয়ে শেখ হাসিনা দেশে ফেরার পর তার চাচি রাজিয়া নাসের তাকে মাতৃস্নেহে আগলে রাখেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রীর অভিভাবক।