'গিলগিট-বালতিস্তানের ভোটের ফলাফল কেউই গ্রহণ করবে না'

গিলগিট-বালতিস্তান আইনসভা নির্বাচনে ভোটের ফলাফল কেউই গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নাওয়াজ । বুধবারে মরিয়ম নাওয়াজ এমন মন্তব্য করেন।  

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এলাকা গিলগিট-বালতিস্তান। ওই অঞ্চলকে প্রদেশের মর্যাদা দিয়ে ২৪ আসনের আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত   ১৫ নভেম্বর।

বেসরকারি ফলাফলে নির্বাচনে ইমরান খানের দল পিটিআই  একাই পেয়েছে ১০টি আসন  । এছাড়া পিপিপি ৩ টি,  পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)  ২টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জিতেছেন।
  
নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে নওয়াজ শরীফ কন্যা মরিয়ম বলেন,   নির্বাচনী প্রচারণার সময়  প্রায় ১০ দিন গিলগিট বালতিস্তানে ছিলাম। ঐ সময়, সেখানে নাগরিকদের বেশির ভাগটাই আমাদেরকে প্রদর্শন করছিলেন।

এর আগে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গিলগিট বালটিস্তান আইনসভা নির্বাচনে ভোট কারচুপি করে বিজয় লুট করে নিয়েছে।

ইত্তেফাক/এআর