'অগদাম' অঞ্চল দখল মুক্ত করতে শুক্রবার (২০ নভেম্বর) আজারবাইজানের সেনাবাহিনী প্রবেশ করেছে আর্মেনিয়ায়। দীর্ঘ ২৭ বছর পর 'অগদাম' অঞ্চল ফিরে পাওয়ায় আনন্দে ভাসছে আজারবাইজান। আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে তারা ।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিভাগের প্রধান লায়লা আব্দুল্লাহ আভা এক টুইটার বার্তায় জানান, ২৭ বছরের অনুশোচনার অবসান হয়েছে আজ। আমাদের অপরূপ ভূখণ্ডটি আবার আমাদের কাছে ফিরে এসেছে।
নিজের ভূখণ্ড আবারও ফিরে পাওয়ায় আজারবাইজানের জনগণও বেশ খুশি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ২৭ বছর আগে যেসব জনগণ ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছিল এখন তারা আবার ফিরে আসতে পারবে। তাদের ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। এটি নাগার্নো-কারাবাখের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত।
আরো পড়ুন: করোনায় প্রতি ১৭ সেকেন্ডে ১ জনের মৃত্যু
দীর্ঘ কয়েক সপ্তাহ যুদ্ধের পর গত ১০ নভেম্বর রাশিয়ার তত্ত্বাবধানে আর্মেনিয়া ও আজারবাইজান নাগার্নো-কারাবাখে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। চুক্তির বাস্তবায়ন তদারকি করতে এরই মধ্যে নাগার্নো-কারাবাখ অঞ্চলে রুশ সেনা মোতায়েন করা হয়েছে।
এই দুই দেশের স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, আর্মেনিয়া দখলীকৃত 'অগদাম', লাচিন ও কালবাজার এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তর করবে।১৯৯৩ সালে এই জেলাটিকে দখলে নিয়েছিল আর্মেনিয়া।
ইত্তেফাক/এএইচপি