বিনোদন রিপোর্ট
হঠাত্ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্ল্যাক ডায়মন্ডখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) কিডনিজনিত সমস্যা নিয়ে নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। জানা গেছে, কিডনি সমস্যায় বুধবার হঠাত্ অসুস্থ হয়ে পড়েন বেবী নাজনীন। তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, বেবী নাজনীনের জন্ম নীলফামারীর সৈয়দপুরে। তিনি বেড়ে ওঠেন ঢাকায়। তার বাবা বিশিষ্ট বংশীবাদক প্রয়াত মনসুর সরকার। বাংলাদেশ বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, অডিও ও মঞ্চ মাধ্যমের জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।