বিনোদন ডেস্ক
সিনেমা হল ব্যবসায় যখন সারা দুনিয়া টালমাটাল তখন অনেকেই ভেবেছিল আমেরিকা-ইউরোপে হয়তো সেই কালচারে ভিন্নতা পাওয়া যাবে। এদিকে করোনা ভাইরাস বিনোদন দুনিয়াকে এমন একটা পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে যে, বারবার বদলাতে হচ্ছে স্ট্যাটেজি।
ওয়ার্নার ব্রাদার্সের ‘ওয়ান্ডার উইম্যান নাইন্টিন এইটিফোর’ মুক্তি পাওয়ার কথা ছিল এ বছর গ্রীষ্মে। করোনার কারণে যা পেছাতে পেছাতে ২০২১-এ ঠেকেছে। তবুও ঝুঁকি কাটেনি। এবার সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, ক্রিসমাসে আমেরিকায় রিলিজ করবে গ্যাল গ্যাডট অভিনীত এই সুপারহিরো মুভি। চমক হলো, একইদিনে ওটিটি প্লাটফর্ম এইচবিও ম্যাক্সেও আসবে ছবিটি। প্রথম ১ মাস সাবস্ক্রিপশন ছাড়াই দেখা যাবে। এই স্ট্যাটেজি থেকে একটি বিষয় পরিষ্কার, হলিউডও আপাতত ওটিটিকেই মান্যতা দিচ্ছে। ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ হলে রিলিজ করে প্রত্যাশিত বক্স অফিস সাফল্য মেলেনি। যার জন্য ‘মুলান’-এর মতো জনপ্রিয় ছবি ওটিটিতে রিলিজ করে।
তাই ওয়ার্নার্স ব্রাদার্সের মতো বড় প্রডাকশন হাউজগুলোও যখন এমন সিদ্ধান্তে আসে তখন এটা বলায় যায় যে, আগামী সময়গুলোতে ফিল্ম ইন্ডাস্ট্রির বাজার বিপণন নির্ভর করছে ওটিটি প্লাটফর্মের ওপরে।