স্টাফ রিপোর্টার, দিনাজপুর
স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় দিনাজপুরে বেড়েই চলেছে করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। দিনাজপুর জেলায় গত বুধবার আরো ১৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছে আরো দুই জন। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৬ জন।
দিনাজপুর সিভিল সার্জনের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, দিনাজপুর জেলায় বুধবার নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় আট জন, বিরল উপজেলায় একজন, বিরামপুর উপজেলায় একজন, বীরগঞ্জ উপজেলায় একজন, ফুলবাড়ী উপজেলায় দুই জন, কাহারোল উপজেলায় একজন, নবাবগঞ্জ উপজেলায় তিন জন এবং পার্বতীপুর উপজেলায় দুই জন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত দুই জনের মধ্যে দুই জনই দিনাজপুর সদর উপজেলার। এরা হলেন—অজিত কুমার রায় (৬৪) ও বিপ্লব (২৬)। এ নিয়ে দিনাজপুর জেলায় মোট করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৪৬ জন। এদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১ হাজার ৯১৬ জন, বিরল উপজেলায় ২৪৯ জন, বিরামপুর উপজেলায় ৩০০ জন, বীরগঞ্জ উপজেলায় ১১৮ জন, বোঁচাগঞ্জ উপজেলায় ১০৯ জন, চিরিরবন্দর উপজেলায় ১৭৭ জন, ফুলবাড়ী উপজেলায় ১৪৪ জন, ঘোড়াঘাট উপজেলায় ৮৪ জন, হাকিমপুর উপজেলায় ৮৩ জন, কাহারোল উপজেলায় ১৩২ জন, খানসামা উপজেলায় ৮৬ জন, নবাবগঞ্জ উপজেলায় ১৩৩ জন এবং পার্বতীপুর উপজেলায় ৩৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ৬১৫ জন। করোনা জয়ীদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১ হাজার ৭৮৯ জন, বিরল উপজেলায় ২৩৭ জন, বিরামপুর উপজেলায় ২৮৬ জন, বীরগঞ্জ উপজেলায় ১১৩ জন, বোঁচাগঞ্জ উপজেলায় ১০২ জন, চিরিরবন্দর উপজেলায় ১৬৪ জন, ফুলবাড়ী উপজেলায় ১২৮ জন, ঘোড়াঘাট উপজেলায় ৮৩ জন, হাকিমপুর উপজেলায় ৮২ জন, কাহারোল উপজেলায় ১১৮ জন, খানসামা উপজেলায় ৮১ জন, নবাবগঞ্জ উপজেলায় ১০৯ জন এবং পার্বতীপুর উপজেলায় ৩২৩ জন।
করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর জেলায় এ পর্যন্ত মারা গেছে ৮৬ জন। দিনাজপুর সদর উপজেলায় ৩৪ জন, বিরল উপজেলায় ছয় জন, বিরামপুর উপজেলায় পাঁচ জন, বীরগঞ্জ উপজেলায় তিন জন, বোঁচাগঞ্জ উপজেলায় তিন জন, চিরিরবন্দর উপজেলায় ১০ জন, ফুলবাড়ী উপজেলায় আট জন, হাকিমপুর উপজেলায় এক জন, কাহারোল উপজেলায় পাঁচ জন, খানসামা উপজেলায় তিন জন, নবাবগঞ্জ উপজেলায় দুই জন এবং পার্বতীপুর উপজেলায় ছয় জন। একমাত্র ঘোড়াঘাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। এদিকে করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউ শুরু হলেও দিনাজপুর জেলায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। দিনাজপুর শহরসহ বিভিন্ন উপজেলায় কমেছে মাস্কের ব্যবহার। প্রশাসন মুখে মাস্ক ব্যবহারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করলেও সচেতনতার অভাব পরিলক্ষিত হচ্ছে জনসাধারণের মধ্যে। এই অবস্থায় করোনা সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দিনাজপুর জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুস বলেন, দিনাজপুরে করোনা সংক্রমণ বেড়ে গেছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে।