নীরব এলাকা হবে রামেকের চারপাশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চারপাশ ‘শব্দদূষণমুক্ত, নীরব এলাকা’ ঘোষিত হতে চলেছে। ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার নগর ভবনে রাসিক সচিবের দপ্তরে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রাসিক প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ মনির হোসেন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল ইসলাম, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড় প্রমুখ অংশ নেন।