ডেন্টাল ইউনিটে যন্ত্রপাতি অপ্রতুল

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। ফলে দাঁতের চিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছেন এ উপজেলার রোগীরা। ভুক্তভোগী রোগী মো. মতিউর রহমান জানান, হাসপাতালে যথাযথ চিকিত্সা না পেয়ে আমাকে বাইরে ক্লিনিক থেকে চিকিত্সা নিতে হয়েছে। ডেন্টাল ইউনিটের ডা. মোহতাসিম বিল্লাহ জানান, দন্ত চিকিত্সার প্রধান উপকরণ ডেন্টাল চেয়ারটি এক বছর যাবত্ অকেজো হয়ে পড়ে আছে। নেই এস্কেলার মেশিন। অকেজো হয়ে পড়ে আছে কম্প্রেশার ও সাকসেশন মেশিনটিও। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, প্রয়োজনীয় যন্ত্রপাতির চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।