হারিয়ে যাচ্ছে মহিষের গাড়ি

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

কাহারোল উপজেলায় মেঠো পথে চোখে পড়ে না আর গাড়িয়ালের সেই ভাওয়াইয়া গানের সুর। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রাচীন যুগ থেকে চলে আসা মহিষের গাড়ি। উপজেলার বলরামপুর গ্রামের কৃষক রফিক জানায়, বর্তমানে ট্রাক্টর ও পাওয়ার টিলারের ব্যবহারের চাহিদা বাড়ায় হারিয়ে যাচ্ছে মহিষের গাড়ি। দিনদিন মহিষের খাবারও কমে যাচ্ছে। আগে মাঠের পর মাঠ অনাবাদি জমি পড়ে থাকায় সেখানে গরু-মহিষ চরাত কৃষকেরা। ঘাসের জমি কমে যাওয়ায় ও মহিষের দাম অনেক বেশি হওয়ায় এখন গৃহস্থের বাড়িতে মহিষ দেখা যায় না।