তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশ সদর ইউনিয়নের বৃ-পাচান গ্রাম এলাকার একটি লিজ দেওয়া সরকারি খালে বৃহস্পতিবার রাতে বিষ দিয়ে মাধ নিধন করেছে দুর্বৃত্তরা। ঐ গ্রামের ক্ষতিগ্রস্ত মাছচাষি আজিজুল হক ও সজিব হোসেন জানান, ২ লাখ ৫০ হাজার টাকায় লিজ নিয়ে তারা বৃ-পাচান সাইট খালে মাছচাষ করে আসছেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সেখানে বিষ দেয়। সকালে সব মাছ মরে ভেসে ওঠে। তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।