নতুন জুটির গল্প

মা হ মু দু ল  আ মি ন

 

‘বেশ কয়েক মাস আগে নাটকটির কাজ করেছিলাম। নাটকটির গল্প মূলত আমাকে ঘিরেই। নাটকে আমার চরিত্রের নাম আনোয়ার। তার কাছে যে কোনো সমস্যা আসলেই সে বলে নো প্রবলেম। কিন্তু শেষমেশ একটা না একটা সমস্যা হয়েই যায়। নাটকটিতে মৌটুসীও অসাধারণ অভিনয় করেছেন। কমেডি ঘরানার এ নাটকটি দর্শকের কাছে অন্যরকম ভালোলাগার সৃষ্টি করবে, এটা আমি আশা রাখি।’ বললেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। লিটু করিমের পরিচালনায় ‘নো প্রবলেম আনোয়ার’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে এমনই বললেন তিনি। এই নাটকে মীর সাব্বিরের বিপরীতে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। তিনিও জানান নাটকটি দর্শকের ভালো লাগবে। ‘নো প্রবলেম’ নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়। নতুন বছরে বেশ কয়েকটি নতুন ধারাবাহিকে কাজ কথা রয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। বর্তমানে তার বাংলাভিশনে প্রচার চলতি মাসুদ সেজানের ‘খেলোয়াড়’, এনটিভিতে প্রচার চলতি আদিবাসী মিজানের ‘মিস্টার টেনসন’ এবং আরটিভিতে প্রচার চলতি অঞ্জন আইচের ‘অর্ধ সত্য’ ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এসব নাটকে তার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান ও ইন্তেখাব দিনার। অভিনয়ের বাইরে মৌটুসী বিশ্বাস পুরোটা সময়ই সংসারে দিয়ে থাকেন। তার একমাত্র মেয়ে আরিয়াকে নিয়েই তার সময় কেটে যায়। এবার আরিফ ক্লাস ওয়ানে উঠেছে। তার পড়াশোনাতেও মৌটুসীকেই সময় দিতে হয়। সবমিলিয়ে অভিনয় ও সংসার জীবন নিয়ে বেশ ভালো আছেন মৌটুমী বিশ্বাস।