করোনায় আক্রান্ত মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হাকিম। তিনি জানান, অসুস্থ বোধ করলে গত বুধবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন চেয়ারম্যান জাকির হোসেন সরকার। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।