ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেফতার

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার গৌরীপুর-হোমনা সড়কের কেশবপুর সংযোগ রাস্তায় ডাকাতির ঘটনায় অমর নামে এক জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার মজিদপুর বাজার থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার মজিদপুর গ্রামের মৃত বিনোদ নমঃ এর ছেলে।  তিতাস থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর রাতে হোমনার গরু ব্যবসায়ী রিপন মিয়া ও তার সঙ্গীয়দের আটকে ডাকাতদল পাঁচ লাখ টাকাসহ একাধিক মোবাইল ফোন কেড়ে নেয়।