নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
নিয়ামতপুরে বৃহস্পতিবার রাতে গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে বাবুল হোসন। থানার ওসি হুমায়ন কবির বলেন, উপজেলার শীমন্তপুর ইউনিয়নের রাজাপুর দরগাপাড়া গ্রামের মো. আছির সোনারের ছেলে বাবুল হোসেনকে তার বাড়ির ছাদে সিমেন্টের টবে লাগানো ছয় ফুট উচ্চতার গাঁজার গাছসহ আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত্ ঐ গাছ থেকে গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল।