ক্রিকেটে অভিষেকের ক্ষেত্রে ক্রিকেটারদের ন্যূনতম বয়সের নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে ১৫ বছরের আগে কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি। এর আগে ক্রিকেটারদের অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বয়সসীমা ছিল না। পুরুষ-নারী বিভাগে দ্বিপাক্ষিক সিরিজ, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলতে হলে ক্রিকেটারদের বয়স সর্বনিম্ন ১৫ বছর বয়স হতে হবে। তবে ব্যতিক্রম পরিস্থিতিতে বয়স ১৫ বছরের কম হলে আইসিসির কাছে আবেদন করতে হবে। আইসিসি ঐ ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা ও মানসিক বিকাশ, সুস্থতার প্রমাণ যাচাই সাপেক্ষে অনুমতি দেবে। উল্লেখ্য, ১৯৯৬ সালে পাকিস্তানের হাসান রাজার টেস্ট অভিষেক হয়েছিল ১৪ বছর ২২৭। ওয়ানডেতেও তিনিই সর্বকনিষ্ঠ।