ভালোবাসা দিবসের নাটকে

 

আসছে ভালোবাসা দিবসের জন্য নির্মিত বিশেষ নাটক ‘তুমি বললে’-এ একটি ভিন্ন চরিত্রে অভিনয় করলেন ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রী সাফা কবির। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এই নাটকে সাফা হূদিতা চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকে অভিনয় প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘এর গল্পটা অনেক সুন্দর। এতে আমার চরিত্রটিও বেশ মজার। সব মিলিয়ে এমন চরিত্রে অভিনয় করতে পেরে আমি আনন্দিত। আশা করি নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।’ এদিকে গত বছরের শেষপ্রান্তে রাসেল শিকদারের নির্দেশনায় ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন সাফা কবির। আগ্রহ আছে তার সিনেমায় কাজ করার। তবে গল্প ও চরিত্র ভালো লাগাটাই তার কাছে গুরুত্বপূর্ণ বিষয়।