ত্রাণ বিতরণে স্থানীয় রাজনীতিকদের কাজে হতাশ জার্মান রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ সাতক্ষীরায় ত্রাণ বিতরণ নিয়ে স্থানীয় রাজনীতিকদের কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি বলেন, কিছু স্থানীয় রাজনীতিক আমাদের ত্রাণের খাদ্যসামগ্রী নিজেদের জন্য ব্যবহারের চেষ্টা করেছিলেন জেনে হতাশ হয়েছি। তবে আমরা যথাযথভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। শেষ পর্যন্ত খাদ্যগুলো অভাবগ্রস্ত লোকদের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জার্মান দূতাবাস সাতক্ষীরা জেলায় আশাশুনি থানার কালিবাজার এলাকায় জলবায়ু পরিবর্তন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারের মধ্যে ত্রাণসহায়তা হিসেবে খাদ্য বিতরণ করে।