ঢাকার বাসে আগুন আরো পাঁচ জন শনাক্ত

রাজধানীর নয়াপল্টনে গত ১২ নভেম্বর বাসে আগুন দেওয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচ জনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে পুলিশ তাদের আটক করতে পেরেছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানায়নি।

গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের একজন কর্মকর্তা বলেন, সিসি টিভির ফুটেজ দেখে নয়াপল্টনে বাসে আগুন দেওয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের গ্রেফতারের স্বার্থে আপাতত তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হবে না। খুব শিগিগর তাদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের সময় ঢাকার ৯টি স্থানে বাসে কে বা কারা আগুন দেয়। ঐদিন দুপুর ১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে পার্ক করে রাখা একটি সরকারি বাসে আগুন লাগে।