মো. আমিরুজ্জামান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুর ফিল্ম অ্যান্ড মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ২ জানুয়ারি সিএসডি চত্ত্বরে বর্ষবরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন সৈয়দপুরের সকল স্তরের সংস্কৃতিপ্রেমী, সঙ্গীতশিল্পী, অভিনয়শিল্পীসহ মিডিয়া লাইনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্য সঙ্গীতশিল্পী রবি, বিশিষ্ট সংস্কৃতিকর্মী বিথী জামান, নাট্যনির্মাতা প্রিতম সারোয়ার, মো. ফটোগ্রাফার সুমন, মিউজিক ডিরেক্টরআদিত্য জয়, ব্যবসায়ীমো. জয়নাল প্রমুখ।
বাংলাদেশের বুকে সৈয়দপুর একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর, আর এই শহরকে কেন্দ্র করে আন্তর্জাতিকমানের ফিল্ম নির্মাণ করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন বিথী জামান। হিংসে বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রবি। তিনি আরো বলেন, ‘একমাত্র ফিল্ম মিডিয়াই পারে সমাজের প্রতিটি মানুষের মধ্যে অনেক বিষয়ে পজিটিভ ধারণা সৃষ্টি করতে।’ এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও মিডিয়া প্রতিষ্ঠানের পরিচালকসহ সদস্যবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মিডিয়া প্রতিষ্ঠানের মধ্যে কোশ্চেন মার্ক, রেইনবো ওয়েডিং ফটোগ্রাফি, কিংস পার্ক, হেজি লুবিত, সৈয়দপুর থিয়েটার, কুড়ি-লাল ফিল্ম প্রোডাকশন, ওয়াই টি সুজিত, এইচজে রায়হান, ফিল্ম মেকার নাহিদসহ অত্র এলাকার প্রায় সকল প্রোডাকশনের কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী মোহম্মদ মানিক ইসলাম, মিডিয়া ব্যক্তিত্বমাহমুদ তপ ও মিডিয়া ব্যক্তিত্ব মোশাররফ হোসেন অপু মীর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংস্কৃতিকর্মী আতিক শাহরিয়ার। অনুষ্ঠানটি সৈয়দপুরের সংস্কৃতি ফিল্ম মিডিয়া কর্মীদের কাজে আরো উত্সাহ জোগাবে ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।